1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

মোঃ শান্ত খান ,ঢাকা জেলা প্রতিনিধি।

 

 

সাভারে আশুলিয়া থেকে নারী মাদক ব্যবসায়ী মোছা: কুলছুম বেগমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ আশুলিয়া থানার বাইপাইল চারাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

আশুলিয়া থানার উপ পরিদর্শক হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। কুলসুম বেগম সাভার উপজেলার আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া এলাকার মৃত ইকবাল চৌধুরী ওরফে ফজলু মিয়ার স্ত্রী।

 

পুলিশ জানায়, আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী কনস্টেবলের মাধ্যমে মোছা: কুলসুম বেগমের দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা সহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে আশুলিয়া থানায় আরও ১টি মামলা রয়েছে (মামলা নং – ৫৭/২০১৭)।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, কুলছুম বেগম পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল। বাইপাইল চারাল পাড়ার নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT