1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার পঠিত

 

 

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রসূলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বার্ধক্যজনিত কারনে কোচকুড়িলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

ওইদিন বিকেল ৪ টা উপজেলার কোচকুড়িলিয়া স্কুল মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

এসময় পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগন, পরিবারের সদস্যসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT