1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

সাটুরিয়ার নৌকার মাঝি হলেন যারা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন(মানিকগঞ্জ) জেলা প্রতিনিধি।

 

চতুর্থ ধাপে সাটুরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৯ ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের মনোয়ন কমিটি এ নাম প্রকাশ করেন।

 

সাটুরিয়া ৯টি ইউনিয়নের নৌকার মাঝি হলেন, বালিয়াটি ইউনিয়নে মো. ‍রুহুল আমিন, সাটুরিয়া ইউনিয়নে মো. আনোয়ার হোসেন, ফুকুরহাটিতে মো.আফাজ উদ্দিন, ধানকোড়ায় মো. আব্দুর রউফ, হরগজে মো. আনোয়ার হোসেন জ্যোতি, দরগ্রামে মো. আলীনুর বকস, তিল্লিতে শরীফুল ইসলাম, দিঘুলিয়াতে শফিউল আলম (জুয়েল) এবং বরাইদে মো. হারুন অর রশিদ।

 

উল্লেখ্য সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নেই গেল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়। এবার নানা কারনে তিল্লিতে মো. ‍মুরছালিন বাবু, দিঘুলিয়ার মো. মতিয়ার রহমান ও দরগ্রামে মো. আলাউদ্দিন মাষ্টারকে দলীয় মনোনয় দেওয়া হয়নি।

 

এ তিনটি ইউনিয়নে নতুন চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন ক্ষমতাসীন দল। সাটুরিয়া ৯টি ইউনিয়নে দলীয় মনোনয় চেয়েছিলেন আওয়ামী লীগের ৪৫ জন নেতা।

 

চতুর্থ দাপের ইউনিয়ন নির্বাচনে সাটুরিয়ায় ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT