1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

সাংবাদিক গাজী হানিফ’র নামে মামলার প্রতিবাদে সোনাগাজীতে সাংবাদিকদের মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

 

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

ফেনীর সোনাগাজীতে সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ’র বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান কর্তৃক ঢাকার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়েরের প্রতিবাদে ৭নভেম্বর রবিবার সকাল ১১টায় সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মোঃ ওবায়দুল হক (দৈনিক তৃতীয় মাত্রা, সাপ্তাহিক জনপ্রিয়) মোঃ ছালাহ্ উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার, খবরপত্র) শহীদুল ইসলাম (দৈনিক সকালের সময়, আজকের জনবাণী) শরীয়ত উল্যাহ রিপাত (দৈনিক বাংলাদেশের খবর, ডেইলি ফেনী) সাংবাদিক ওমর ফারুক (দৈনিক আমাদের সময়) আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি, সাপ্তাহিক প্রতিক্রিয়া) মোঃ নাছির উদ্দিন (দৈনিক আজকের পত্রিকা, সাপ্তাহিক নির্ভীক) জহিরুল হক খাঁন সজীব (দৈনিক খোলা কাগজ, বিএমএফ টিভি) আবদুর রহিম (দৈনিক হাজারিকা প্রতিদিন, দৈনিক অধিকার) কাউসার মাহমুদ (মানবজমিন) নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়) সংবাদকর্মী মোশারফ হোসেন ও কমরেড আবু তাহের প্রমূখ।

 

এছাড়াও মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, পুজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ মহাজন, শ্রমিক ইউনিয়নের নেতা আবদুল কাদের ও ইলিয়াছ সিরাজ, ফারিহা সভাপতি আলমগির হোসেন টিপু, সমাজসেবক আবু ইউসুফ স্বপন, আরিফুল ইসলাম সোহাগ, মোহাম্মদ সেলিম, মোঃ ইব্রাহিম, ভূমি রক্ষা কমিটির নেতা মাঈন উদ্দিন নাছির, উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রায় ৩শতাধিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

 

বক্তাগণ বলেন- মেজর পরিচয় দিয়ে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন অমান্য করছে। তিনি সরকারি রাস্তায় লোহার গেইট ও তারকাটার বেড়া দিয়ে জনগণের চলাচলপথ বন্ধ করার সংবাদ প্রচারের জের ধরে দৈনিক অগ্রসর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি সৎ এবং সাহসী সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়ের করেছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা নাহলে সোনাগাজী ফেনী সহ সারাদেশের সাংবাদিকগণ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT