1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সর্বশেষ আপডেট: ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫, আহত ১ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে বালু বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার বাবুপুরের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাজী মো. কলিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়ার বাসিন্দা আ. হেকিমের ছেলে আ. সাত্তার ড্রাইভার (৪০)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই উপজেলার চকরামপুরের বাসিন্দা আব্দুর রহমান এর ছেলে সোহরাব উদ্দিন(৫০), বাঘাদারিয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী মিনা(৪৫) ও বাগান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ছালাম নবী(৩২)।

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। বর্তমানে রাস্তায় যানচলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT