1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

সরিষাবাড়ীতে হানাদার মুক্ত দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

সরিষাবাড়ীতে হানাদার মুক্ত দিবস উদযাপন

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। গত রবিবার (১২ডিসেম্বর) সকালে এই দিবস উপলক্ষে উপজেলার পৌর সভার বাউসী মুক্তিযোদ্ধা স্মৃতি স্মরণিকায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত মন্ডলীরা শহীদদের প্রকৃত্বিতে শ্রদ্ধানঞ্জলি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সংবাদ পায়, ২’শতাধিক পাক সেনা স্থানীয় রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় জগন্নাথগঞ্জ ঘাটে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে ওই রাতেই নাজিম উদ্দিনের নেতৃত্বাধীন নাজিম বাহিনী, আনিছ বাহিনী, রশিদ বাহিনী, লুৎফর বাহিনী ও ফজলু বাহিনী বিশেষ সাহসী ভূমিকা নিয়ে মিত্র বাহিনীর সহায়তায় সারা রাত যৌথ অভিযান চালিয়ে সকল পাক সেনাদের পাকড়াও করতে সক্ষম হয়। পরদিন ১২ ডিসেম্বর ভোরে মিত্র বাহিনীর হাতে তাদের হস্তান্তর করা হয়। ওই দিনই তৎকালীন এমপি আলহাজ্ব আব্দুল মালেক মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ঐতিহাসিক গণময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সরিষাবাড়ী থানা শত্রু মুক্ত ঘোষণা করেন। মুক্তিযোদ্ধাদের ইতিহাসে এই দিনটি সরিষাবাড়ী মানুষের কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয়।

এসময় হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আ.লীগের সহ-সভাপতি মনঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, জেলা আ.লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক, কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত সহ সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT