1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সম্প্রীতির বন্ধনে ২য় বছরে ঝিকরগাছার কায়েমকোলা মিস্ত্রীপাড়ার কালী পূজা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

দীপাবলির আলোয় অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর সম্প্রীতির বন্ধনে ২য় বারের মতো ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা মিস্ত্রীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী কালী পূজা। প্রতি বছর কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা অনুষ্ঠিত হয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ করেছে বলে জানিয়েছে মন্দির কমিটি। দীর্ঘ ৭ বছর নিজেদের অন্তর কোন্দলে থেমে যায় কালী পূজা সহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান। দীর্ঘ সময়ের ব্যবধানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কেউ এগিয়ে না আসলেও সম্প্রীতির আলোকবর্তিকা নিয়ে সামনে আসে মিস্ত্রীপাড়ার যুবকেরা। আলোচনা, সমালোচনা ও সকল বাধা পার করে নিজেদের লক্ষ্য ঠিক রেখে সকলকে এক কাতারে নিয়ে আসতে সফল হয় তারা। অবসান হয় দীর্ঘ ৭ বছরের মনোমালিন্যের। পূজা উৎযাপনের মন্দির কমিটির আয়োজকরা বলছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে যে সমাজকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় তার উতকৃষ্ট উদাহরণ এটি। পরবর্তীতে এধরণের কার্যক্রম চলমান রাখতে সকল প্রকার ত্যাগ স্বীকারেও তারা প্রস্তুত থাকবেন। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের কাজের সাথে একাত্মতা প্রকাশ করতে ২ নং মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাজারের ডিশ ব্যবসায়ী হাসেম আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও স্থানীয় বাজার ব্যবসায়ীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। কায়েমকোলা মিস্ত্রীপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রবিন্দ্র নাথ রায় বলেন, তরুনদের এমন কাজে উৎসাহ দিয়ে যাচ্ছি সারাক্ষণ। পূজার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা সর্বদাই চেষ্টা করে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT