1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন ।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির বাড়িতে বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগম!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী সাজেদা বেগম তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে গত সোমবার (১ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

সাজেদা বেগম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমান চেয়ারম্যান পদে সাজেদা বেগমের মনোনয়নপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, তৃতীয় ধাপে লালমনিরহাট জেলার ২টি (লালমনিরহাট সদর ও কালীগঞ্জ) উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো মঙ্গলবার (২ নভেম্বর)। এ নির্বাচনে অংশ নিতে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।

 

মনোনয়ন না পেয়ে গত সোমবার (১ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী সাজেদা বেগম। খোদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর বাড়িতেই বিদ্রোহী প্রার্থী এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

এ বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগম সাংবাদিকদের জানান, তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি করতো এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে কেউ যদি প্রার্থী হয়ে থাকেন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT