1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

শ্যামনগরে ভূমিহীনদের মাঝে খাস জমি প্রাপ্তিতে প্রসেস কষ্ট বাবদ অর্থ সহায়তা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ

বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উত্তরণ শ্যামনগর অফিসের আয়োজনে নিজস্ব কার্যালয়ে ১২৫ জন ভূমিহীনদের মাঝে খাস জমি প্রাপ্তিতে প্রসেস কষ্ট বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

উত্তরণ আমার প্রকল্পের আওতায় ভূমিহীনদের খাসজমি প্রাপ্তিতে ডিসিআর/স্থায়ী বন্দোবস্থ/জলমহল ইজারা প্রাপ্ত ১২১ জনের মধ্যে মাথাপিছু ৯ শত টাকা ও ৪ জনের মধ্যে ৮ শত টাকা করে মোট নগদ ১ লক্ষ ১২ হাজার ১ শত টাকা বিতরণ করা হয়।

 

ভূমিহীনদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর ভূমি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ শ্যামনগর ব্রাঞ্চের ম্যানেজার আমিনুর রহমান, উত্তরণ তালার লিগ্যাল এইড এন্ড এডভোকেসি কর্মকর্তা মেসবাহুর রহমান, উত্তরণ শ্যামনগরের ফিল্ড ফ্যাসিলিলেটর নুরজাহান খাতুন প্রমুখ।

 

টাকা প্রাপ্তদের মধ্যে ভূমি হীন রহিমা খাতুন, মর্জিনা খাতুন সহ অন্যান্যরা বলেন খাস জমি প্রাপ্তির প্রসেস কষ্ট বাবদ নগদ অর্থ সহায়তা পেয়ে আমরা খুশি।

 

ছবি- শ্যামনগরে ভূমিহীনদের মাঝে খাস জমি প্রাপ্তিতে প্রসেস কষ্ট বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করছেন শ্যামনগর ভূমি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিৎ বর্মন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT