1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

শ্যামনগরে কমিউনিটি কিনিক এবং ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মান উন্নয়নে সংলাপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্পের সহায়তায় কমিউনিটি কিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন শীর্ষক উপজেলা সংলাপের আয়োজন করা হয়।

 

সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত । প্রধান অতিথি বক্তব্যে কমিউনিটি কিনিকের বিভিন্ন অবদান, ইউপি পরিবার পরিকল্পনা বিভাগের সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

 

উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, এমওডিসি ডাঃ বিপ্লব কুমার দে, এমওএমসি এইচ এফপি ডাঃ প্রবীর কুমার চ্যাটার্জী।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বিভিন্ন কমিউনিটি কিনিকের সুপেয় পানির সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন।

 

ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্প শ্যামনগরের সোস্যাল ইনকুশন স্পেশালিষ্ট প্রনতি কস্তার সঞ্চালনায় সিএইচসিপি, স্যাকমো, এফপিআই, এফডাবলুএ, এফডাবলুভি সহ অন্যান্যদের অংশ গ্রহণে সংলাপে উপজেলার কমিউনিটি কিনিক ও ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন অবকাঠামোগত ও সুপেয় পানির সমস্যা সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, রবিউল ইসলাম, জি এম বাবর আলী প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে কমিউনিটি কিনিক এবং ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT