1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

শ্যামনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল চেয়ারম্যান ৭৪, সংরক্ষিত ১৪৮ ও সদস্য পদে ৪১৫ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৮ জন ও সদস্য পদে ৪১৫ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর।

 

উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রকাশ , দাখিলকৃত চেয়ারম্যানপদে মনোনয়নপত্রের মধ্যে দলীয়ভাবে আওয়ামীলীগের প্রার্থী ৯ জন, জার্তীয়পাটীর ৬ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ১ জন , ইসলামিক আন্দোলন থেকে ৯ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪৯ জন।

 

ইউনিয়ন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সংখ্যা হল কাশিমাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪৯ জন, নুরনগর- চেয়ারম্যানপদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সদস্য পদে ৩৭ জন, কৈখালী- চেয়ারম্যানপদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৪৭ জন, রমজাননগর- চেয়ারম্যানপদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সদস্য পদে ৩১ জন, মুন্সিগঞ্জ- চেয়ারম্যানপদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন ও সদস্য পদে ৪৮ জন, বুড়িগোয়ালিনী- চেয়ারম্যানপদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সদস্য পদে ৪৩ জন, আটুলিয়া- চেয়ারম্যানপদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সদস্য পদে ৪৭ জন, পদ্মপুকুর- চেয়ারম্যানপদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সদস্য পদে ৩০ জন ও গাবুরা- চেয়ারম্যানপদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন ও সদস্য পদে ৮৩ জন ।

 

জানা যায় আওয়ামীলীগ থেকে ৯ ইউপির নৌকা প্রতিক প্রাপ্তরা হলেন কাশিমাড়ী ইউপিতে মোঃ শমসের আলী ঢালী, নুরনগর- মোঃ বখতিয়ার আহম্মেদ, কৈখালী- মোঃ রেজাউল করিম, রমজাননগর- মোঃ শাহনুর আলম, মুন্সিগঞ্জ- অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী- ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া- গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর- এস এম আতাউর রহমান ও গাবুরা- জি এম শফিউল আযম লেনিন।

 

রিটার্নিং অফিসার সুত্রে প্রকাশ ,মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT