1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

শালিখায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৬ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, সেওজগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক নারী-পুরুষগণ প্রমূখ। উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT