1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বড় সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার(২৯ জুন) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি দোকানের ভিতর থেকে স্থানীয়দের সহায়তায় বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সদস্যবৃন্দ সাপটি উদ্ধার করেন।

জানা যায়, সকালে বাজারের ব্যবসায়ী হারুণ প্রতিদিনের ন্যায় সকালে হার্ডওয়ারের দোকান খুলতে গেলে দোকানের ভিতর এক বিশাল অজগর সাপ দেখতে পান। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভীড় জমান। পর বনবিভাগকে খবর দেওয়া হলে সতর্কতার সাথে সাপটি উদ্ধার করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা এরফান উদ্দীন জানান উদ্ধারকৃত সাপটির ওজন ২৮কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি। উদ্ধারকৃত অজগর সাপটি সুস্থ রয়েছে।প্রয়োজনীয় পর্যবেক্ষণশেষে সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন এত বড় অজগর সাপ এই এলাকায় আগে কখনও দেখা যায়নি। তিনি সহ অন্যান্যরা বলেণ ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে পার্শ্ববতী সুন্দরবন বা বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বন্য প্রাণি দেখলে আতংকিত না হয়ে বা তাদেরকে ক্ষতি না করে বনবিভাগকে খবর দিলে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

ছবি- শ্যামনগর নীলডুমুর উদ্ধারকৃত বিশাল আকৃতির অজগর সাপ।

রনজিৎ বর্মন
তাং-২৯.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT