1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির আয়োজনে এবং যশোর বিসমিল্লাহ অটো-এর সহযোগিতায় একাডেমিতে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন-২৬) সকাল ১১ টা থেকে দিনভর প্রথম পর্বে সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে কবি ও গীতিকার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাসেদুজ্জান সেলিম-এর সভাপতিত্বে এবং মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধুসূদন একাডেমি’র পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ।
অনুষ্ঠানমালায় ছিলো, মধুসূূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, মধুসূূদন আলোচনা, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, মধুসূূদন থেকে আবৃতি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. তানভীর দুলাল, বিশিষ্ট লেখক, ডিন, কলা ও মানবিক স্কুল এবং প্রধান, বাংলা ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, এনটিভি’র প্রতিনিধি সাইদুল ইসলাম স্বজল, দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক মামুন আজাদ, কবি সিদ্দিকা লাকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাগরদাঁড়ি আবু সারাফ সাদেক বানিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপপরিচালক কবি মকবুল মাহফুজ, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি ও আলোকচিত্র শিল্পী তাহেরুজ্জামান তাছু, কবি অপু দেবনাথ, কবি মন্ময় মল্লিক, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, সাইদুল ইসলাম সজল, কবি আবুল কালাম আজাদ, সিঙ্গিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক সৈয়দ ইমদাদুল হক।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মধুসূদন রচনা থেকে আবৃতি করেন, সহকারী অধ্যাপক জালাল উদ্দীন ফকির, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, কবি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হাচান সরদার, বাকড়ার আলোর সম্পাদক কবি আবুল কালাম আজাদ, কবি নয়ন বিশ্বাস, কবি উজ্জ্বল কুমার ঘোষ, মাস্টার মনোরঞ্জন দাস, এম,এম নজরুল ইসলাম, সৌমিত্র বিশ্বাস, কবি ও চিত্রশিল্পী মলয় বিশ্বাস, পার্থ সারথী সরকার, কবি নজর উদ্দীন সানা, কবি মশিয়ার রহমান, কবি তৃষা চামেলি, আব্দুর রশিদ খোকন, কবি চম চম শাহরিয়ার, মাঃ মনোরঞ্জন দাস, প্রসঞ্জিত তনু, রবিউল ইসলাম রবি, কবি মন্ময় মণির।
সংগীত পরিবেশন করেন, পীযুষ কান্তি সেন সাধীন ও শিল্পী অরূপ ব্রহ্ম। অনুষ্ঠান শেষে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের দুই জন শিক্ষার্থী ৮ ম শ্রেণির ছাত্র প্রিতম দাস ও ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজরিন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ী মধু পল্লীর কাস্টোডিয়ান কার্যালয়ের আয়োজনে মধুপল্লীতে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক- সহ বিশিষ্ট গুণীজনদের আগমনে একটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
২৯/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT