1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

শাজাহানপুরে ভর্তুকী মূল্যে কম্বাইন হার্ভেষ্টার কৃষকদের মাঝে বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্প’র আওতায় ভর্তুকীমূল্যে কম্বাইন্ড হার্ভেষ্টার ও রিপার মেশিন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ৪ টি কম্বাইন্ড হারভেস্টার ও ১ টি রিপার মেশিন বিতরণ করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে কম্বাইন্ড হার্ভেষ্টার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, মাসুদ কবির, এসএ পি পিও মনজুরুল ইসলাম সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম জানিয়েছেন, চলতি বছর এ উপজেলায় ৪ টি কম্বাইন্ড হার্ভেষ্টার ১ টি রিপার বিতরণ করা হয়। প্রতিটির কম্বাইন্ড হার্ভেষ্টার মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা আর প্রতি রিপার মেশিন মূল্য, ১ লাখ ৯০ হাজার টাকা। এই মূল্যের অর্ধেক টাকা সরকার ভর্তুকী হিসেবে দিচ্ছে।বাকি অর্ধেক টাকা জমা দিয়ে কৃষক পাচ্ছেন অত্যাধুনিক এই কৃষিযন্ত্র।

 

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ৪ জন কৃষক গোহাইল ইউনিয়নের সোহেল রানা, খরনা মোস্তাফিজার রহমান, আমরুল ইউনিয়নে মোন্তেজার রহমান, খোট্টাপাড়া আব্দুল ওয়ারেছ, ধান কাটার রিপার মেশিন পেয়েছে আড়িয়া ইউনিয়নের ফারুক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT