1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

শাজাহানপুরে আড়িয়া ইউপিতে টেবিল ফ‍্যান মার্কার প্রার্থী আতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

 

নাজিরপুর ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউপিতে টেবিল ফ‍্যান মার্কার প্রার্থী আতিকুর রহমান আতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শুক্রবার সন্ধ্যায় আড়িয়া ইউনিয়নের সোনাকানিয়া বাজারে নির্বাচনী এ পথসভা করা হয়।

 

নির্বাচনী পথসভায় আলহাজ্ব ছামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভোটারদের মাঝে আতিকের পক্ষে পুনরায় ভোট চেয়ে তাকে জয়ী করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার।

 

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র ইউপির বতর্মান চেয়ারম্যান ও আগামী ইউপি নির্বাচনে টেবিল ফ‍্যান প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিক। অন‍্যান‍্যদের বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসিন আলী, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা ফরহাদ রানা তোরাব, শহিদুল ইসলাম, মাসুদ রানা, ডা: জহুরুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুল মান্নান মেম্বার, যুবদল নেতা আজিজুল হক, মতিউর রহমান মতি, ছাত্রদল নেতা পারভেজ, শামীম হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রাজ্জাক, হেলাল, মশিউর, রশিদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ এবং অত্র এলাকার ভোটারদের মধ্য হতে গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT