1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহার শহরে বেড়েছে বাই সাইকেল চুরি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদঃ

লালমনিরহাট শহরে বেড়েছে বাই সাইকেল ও ছিঁচকে চুরি। গত ১৯ অক্টোবর বেলা ১১.৩০ টার দিকে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড়ের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে পত্রিকা ব্যবসায়ী আবদুল হাকিম এর বিএসএ বাইসাইকেলটি চুরি হয়েছে। আব্দুল হাকিম বাইসাইকেল রেখে মসজিদের শৌচাগারে গেলে সেটি নিয়ে দ্রুত চম্পট দেয় দুই চোর। যা বাইতুল ফালাহ জামে মসজিদের সিসিটিভির ফুটেজে রেকর্ড হয়। এঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম গত ২০/১০/২০২১ ইং লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করার কয়েকদিন কেটে গেলেও পুলিশ পারেনি সাইকেলটি উদ্ধার করতে। সনাক্ত করতে পারেনি চোরকে। বাইসাইকেল চুরির সিসিটিভি’র ফুটেজ দেখেও চোর সনাক্ত করতে না পারায় পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। গত বৃহস্পতিবার লালমনিহাট মিশন মোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় উজ্জল (৪২) নামের একজন বাইসাইকেল রেখে কাজ সেরে আসার পড়ে সেটা আর খুঁজে পায়নি।

 

এ বিষয়ে লালমনিরহাট মিশন মোড় অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক অতুল চন্দ্র রায় বলেন, ঘটনাটি জেনেছি, সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। এছাড়াও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যাক্তিকে লালমনিরহাটের বিডিআর গেটের পার্শ্বে অচেতন করে তার রোজগারের একমাত্র ইজি বাইকটি ও পকেটে থাকা সারাদিনের রোজগারের টাকা নিয়ে গেছে ছিঁচকে চোর। আবু বক্কর সিদ্দিক পড়ে ছিলো অচেতন অবস্থায়। পড়ে স্হানীয় পথচারীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে সচেতন মহলের ধারণা উঠতি বয়সের ছেলেরা নেশার টাকা যোগান দিতে এসব চুরি-ছিন্তাই করছে। প্রশাসন কঠোর হলে এসব ঘটনা ঘটতো না।

 

এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিষয়টি দেখতেছি। এতদিন দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, বাদী কোন এলাকার, বাদীকে থানায় পাঠিয়ে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT