1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

লালমনিরহাট পৌরসভায় খানা তথ্য নিবন্ধন ও নাগরিক সেবা কার্ড বিতরণ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট পৌরসভার উদ্যোগে ও ইউপি অটোমেশন এ্যান্ড এসেসমেন্ট (প্রাঃ) লিমিটেড এর কারিগরি সহায়তায় পৌর নাগরিকগণের অনলাইন ভিত্তিক খানা তথ্য নিবন্ধন ও নাগরিক সেবা কার্ড বিতরণ শুরু হয়েছে।

 

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার লিচু বাগান এলাকায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।

 

এ সময় তিনি বক্তব্যে বলেন, ডিজিটাল সেবার মাধ্যমেই বাংলাদেশ এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোড়গোড়ায়।

 

মেয়র বলেন, পৌরসভার নাগরিকগণ এখন ঘরে বসেই সকল নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। যে সকল তথ্য অনলাইনে রেজিষ্ট্রেশন থাকবে তাদেরকে নাগরিক সেবা কার্ড দেয়া হবে। আর এই একটি কার্ডেই পৌরবাসী নাগরিক সকল সেবা গ্রহন করতে পারবেন।

 

লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউপি অটোমেশন এ্যন্ড এসেসমেন্ট (প্রাঃ) লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাসের, প্রতিষ্ঠানের এডমিন ফারুক আহমেদ, হিসাব রক্ষক

নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT