1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

লালমনিরহাটের উত্তর গোবধা দাখিল মাদরাসায় ঝুঁকিপূর্ন শ্রেণি কক্ষে পাঠদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় অবস্থিত উত্তর গোবধা দাখিল মাদরাসা ১৯৮৬ সালে স্হাপিত হওয়ার পর থেকে এবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত প্রতি বছর ফলাফলে সাফল্য অর্জন করে আসলেও প্রতিষ্ঠান টি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ন শ্রেণি কক্ষে পাঠদান চলছে। গত বছরের ১৭ মার্চ থেকে চলতি বছর সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পযর্ন্ত প্রায় দেড় বছর করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রেণি কক্ষ গুলো ঝুঁকিপূর্ন এবং জরাজীর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাদরাসার সুপার মাওলানা আ ন ম ইউনুছ আলী জানান, ৩জন ৭০জন ছাত্র-ছাত্রী নিয়ে মাদরাসাটি পরিচালিত হচ্ছে। ২১জন শিক্ষক ও শিক্ষিকা রয়েছে। ভকেশনাল এবং বিজ্ঞান শাখা চালু থাকায় প্রতি বছর ছাএ-ছাএী ভর্তির সংখ্যা বাড়ছে যথেষ্ট। ২০০২ সালে এমপিও ভূক্ত হলেও ভবন নির্মাণের জন্য সরকারি-বেসরকারি তেমন কোন সারা পায়নি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগে যোগাযোগ করে কোন সুফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মাদরাসাটি প্রত্যন্ত অঞ্চলে দীনি শিক্ষার জন্য বিশিষ্ট সাংবাদিক মরহুম কাজী সুলতান আহমদ এর উদ্যোগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে ১একর ২৬শতক জমিতে স্থাপিত মাদরাসাটিতে সরকারি ভাবে ভবন নির্মাণ করা হলে উত্তর গোবধা দাখিল মাদরাসা আদিতমারী উপজেলার মডেল মাদরাসা হিসেবে সুনাম অর্জন করবে।

 

মাদ্রাসা সুপার জানান, মাদরাসার অফিস কক্ষ, শ্রেণি কক্ষ, বিজ্ঞানাগার ও আসবাবপত্র সংকট রয়েছে। মাদরাসার যাবতীয় সমস্যা নিরসনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT