1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

রামগড় তথ্য অফিস কর্তৃক শিশু ও নারী উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় প্রতিনিধি।

 

রামগড় তথ্য অফিসের আয়োজনে গুইমারায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে জনপ্রতিনিধি, শিক্ষক,ধর্মীয়গুরু,সরকারী কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ অংশ নেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

রামগড় সহকারী তথ্য কর্মকর্তা মো:বেলায়েত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম প্রমূখ।

 

সহকারী তথ্য কর্মকর্তা মো:বেলায়েত হোসেনের জানান,গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় গুইমারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:আফজাল হোসেন টিটু, গুইমারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:হিটরাজ্জামান,গুইমারা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা:একোইনো চাকমাসহ উপজেলার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT