1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রামগড়ে পুলিশিং ডে পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।

 

 

 

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি”এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১।

দিবসটি পালনে শনিবার (৩০শে অক্টোবর) সকাল এগারোটায় রামগড় থানার হল রুমে থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় সার্কেলএর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী।এসআই সালাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী,সদস্য মোঃশাহআলম, ১ নং রামগড় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর।রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর,সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান,সংবাদকর্মী,উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT