1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রাজস্থলীতে বিনা ভোটে জয়ের পথে দলীয় চেয়ারম্যান প্রার্থী দুজন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২২২ বার পঠিত

_

 

চাইথোয়াইমং মারমা

রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আসন্ন তিন টি ইউনিয়নের নির্বাচনে তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রবার্ট ত্রিপুরা ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নের নৌকা সমর্থক প্রার্থী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা বিনা ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। এবিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার উৎপল বড়ু্য়া। তিনি গণমাধ্যম জানান, গত ২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই পর্ব শেষ করেন।এবং সকল প্রার্থীদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। অপর দিকে ৩নং বাঙালহালিয়া ইউনিয়নে তিন জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের জয় পরাজয়ের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। তার মধ্যে নৌকা প্রতীক অাদোমং মারমা, স্বতন্ত্র প্রার্থী/ বিদ্রোহী ঞোমং মারমা ও ইসলামী অান্দোলনের সমর্থনে অাবদুল রসিদ আকন্দসহ প্রতিদ্বন্ধি করবেন । এখানে এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় জনসর্মথক কাছ হতে জানা যায় তিন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় নৌকা প্রতীক আদোমং মারমা প্রার্থী এগিয়ে আছে দেখা যায় । এলাকায় স্থানীয় ভোটার পাহাড়ি ও বাঙালি কয়েকজন বলেন, আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে সকলে ভোট প্রয়োগ করতে পারি। আমার ভোট আমি দিব যাকে যোগ্য প্রার্থী মনে করে তাকে মূল্যবান টি ভোট দিব। ভোট দেয়া নাগরিক অধিকার। আগামী ২৮ নভেম্বর রবিবার অবাধ ও সুষ্ঠু শৃঙ্খলা নির্বাচন গ্রহন হবে বলে সকল অভিমত প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT