1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রসিক এর মহাপরিকল্পনা হালনাগাদ করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশন হালনাগাদ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের হল রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রেস ক্লাব রংপুরের সভাপতি মোঃ মাহাবুব রহমান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর চেম্বার প্রতিনিধি পার্থ বোস, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, সওজ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোঃ আবু সাইম, সাংবাদিক আফতাব হোসেন, গণপূর্ত বিভাগ রংপুরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ লাফিউর রহমান, বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু,সেকেন্দার আলী, হারুন অর রশিদ, মুনতাসির শামীম লাইকো, নজরুল ইসলাম দেওয়ানী, রবিউল আবেদিন রতন, আমিনুর রহমান, ফেরদৌসী বেগম, প্রশাসনিক নাঈম উল হক ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।

সভায় পরিকল্পনা উপস্থাপন করেন, রংপুর সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশনের নিমিত্তে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে অংশিজনের মতামত বিবেচনায় নিয়ে হালনাগাদ করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT