1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত।

রংপুরে শিশুকে ধর্ষন ও হত্যা মামলায় আসামীর ফাঁসির আদেশ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

 

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগজ্ঞ উপজেলার ওসমানপুর গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষন করে শ্বাস রোধ করে হত্যা এবং লাশ মাটি চাপা দিয়ে লাশ গুম করার অভিযোগে আসামী হিরু মিয়া ওরফে খোড়া হিরুকে দোষি সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলী আহাম্মেদ জনার্কীর্ন আদালতে রোববার দুপুর ১ টায় এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরনে বলা হয়েছে ২০১৪ সালের ১১ এপ্রিল দুপুর ১২ টা থেকে ২ টার মধ্যে রংপুরের পীরগজ্ঞ উপজেলার নন্দরামপুর ফতেপুর গ্রামের জহুরুল হকের ৬ বছরের শিশু কন্যাকে আসামী হিরু ওরফে খোড়া হিরু তার বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ধর্ষন করে। এরপর শ্বাস রোধ করে হত্যা করার পর লাশ তার ঘরের ভেতরেই মাটি খুড়ে পুতে রাখে। পরে নিহত শিশুর স্বজন ও এলাকাবাসি আসামী হিরুর বাড়িতে তার নিজের ঘর থেকে মাটি চাপা দেয়া অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পীরগজ্ঞ থানা পুলিশ ঘটনা স্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় । এ ঘটনায় নিহত শিশুর চাচা খলিলুর রহমান বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করে। আসামী হিরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুল জবানবন্দি প্রদান করে শিশুটিকে হত্যা করে লাশ নিজের ঘরে মাটি চাপা দেবার কথা স্বীকার করে। বাদী পক্ষে আদালতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন ও জেরা শেষে বিজ্ঞ আদালত আসামী হিরুকে দোষি সাব্যস্ত করে ফাসির আদেশ প্রদান করেন। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করারও আদেশ প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আ্ইনজিবী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাইজুর রহমান লাইজু এ্যাডভোকেট বলেন, আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় এ রায় প্রদান করেছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT