1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রংপুরে ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে নগরীর সিটি প্রেসক্লাব রংপুরের মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহিনা সুলতানার প্রধান অতিথি ছিলেন সাহিত্যের কাগজ মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মৌচাক সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম জীবন। শিক্ষাবৃত্তি প্রসঙ্গে সাহিনা সুলতানা বলেন, আমাদের ভাষার জন্য সংগ্রাম করেছেন, দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তিনি দেশের মানুষের জন্য নিবেদিত ছিলেন। আমি সন্তান হিসেবে তার নামে কিছু করার প্রয়াস থেকেই এই শিক্ষাবৃত্তি প্রদান। আর্থিক সংকটে থাকা মেধাবী মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT