1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রংপুরে গৃহবধূকে জোরপূর্বক কবরস্থানে নিয়ে ধর্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

 

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক কবরস্থানে নিয়ে দুই তরুণ মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে অভিযুক্ত তরুণকে বদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার তরুণের নাম আকরাম হোসেন (২২)। তার বাড়ি বদরগঞ্জ পৌরসভায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধু একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত ছয় মাস আগে তার বিয়ে হয়। স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার হন তিনি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। পরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে তিনি বদরগঞ্জ পৌরসভার রেললাইনের ধার দিয়ে একাকী হাঁটছিলেন।এমন সময় অভিযুক্ত দুই তরুণ তার পিছু নেয়। এক পর্যায়ে তার সঙ্গে কথা বলা শুরু করে তারা। পরে তারা তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি হোটেলে ভাত খাওয়ায়।একপরর্যায়ে বিকেল চারটার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক স্থানীয় একটি কবরস্থানে নিয়ে দুইজন মিলে ধর্ষণ করে ।এমনকি সেই ধর্ষণের ভিডিও ধারণ করে তারা।এসময় গৃহবধূর কাছে থাকা ৯৫০ টাকা ও একটি মুঠোফোন সেট এবং কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করে।বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আকরাম হোসেন পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। ওই ঘটনায় জড়িত অপরজনকে শনাক্ত করা হয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT