1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রংপুরের হারাগাছ মাদকসেবী নিহতের ঘটনায় থানায় ভাংচুর বিক্ষোভ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

হারাগাছে পুলিশের হাতে আটক এক মাদকসেবীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার থানা ঘেরাও ব্যাপক ভাংচুর/পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ,সাংবাদিকসহ আহত ১০।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় এক মাদক সেবনকারীকে আটক করে থানায় নিয়ে আসার সময় ঐ মাদকসেবীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতার থানা ঘেরাও ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুঁড়লে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

জানা গেছে হারাগাছ থানা পুলিশ আজ সন্ধ্যায় তাজুল ইসলাম নামে এক মাদক সেবীকে থানায় নিয়ে আসতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এতে এক পর্যায়ে তাজুল মাটিতে পড়ে গিয়ে মারা যায়। খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতাকে থামাতে ব্যার্থ হয়ে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ছোঁড়ে। টিয়ার শেলের আঘাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT