1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে গঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে গঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আজ ১৩ নভেম্বর শনিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের স্বার্থে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের নিয়ে গঠিত কমিটির প্রস্তুতি মহড়া (Mock Test) আয়োজন করা হয়।

জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া উপস্থিত থেকে প্রস্তুতি মহড়া কার্যক্রম তদারকি করেন। এসময় তিনি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত প্রস্তুতি মহড়ায় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), জনাব মোঃ শহিদুল হক মুন্সী।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রতিটি ইভেন্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT