1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার ​ডুমুরিয়া প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক (ম্যানেজিং) কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা কৃষকদলের সভাপতি, ভান্ডারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উলা মাজিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোল্যা কবির হোসেন।

​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক গত ১৬-৮-২০২৬ তারিখ উক্ত অ্যাডহক কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদিত নির্দেশনা অনুযায়ী, এই অ্যাডহক কমিটি আগামী ৬ মাসের মধ্যে বিদ্যালয়টির একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করবে।

​অভিজ্ঞ ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি মোল্যা কবির হোসেন জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের জোয়ার বইছে। নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে বিদ্যালয় পরিবার ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

​শুভেচ্ছা বার্তায় স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকরা আশা প্রকাশ করে বলেন, মোল্যা কবির হোসেনের দক্ষ নেতৃত্ব, শিক্ষানুরাগ ও সামাজিক অভিজ্ঞতার আলোকেই জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি যোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিনি সফল ভূমিকা পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT