1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

মুক্তাগাছা আসন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার, চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আইনশৃঙখলা সংক্রান্ত সভায় অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

 

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।

মুক্তাগাছায় আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলার ১০ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল প্রিজাইডিং অফিসার এবং সকল চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আইনশৃঙখলা সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ আইনশৃঙখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক

বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাঃ আহমারউজ্জামান পিপি.এম (সেবা),পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়।এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার,ময়মনসিংহ, সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা,জেলা কমান্ডেন্ট আনসার,ময়মনসিংহ,র‍্যাব ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইন চার্জ মুক্তাগাছা, রিটার্নিং অফিসারবৃন্দ।

উক্ত সভায় অতিথিগণ আসন্ন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ক্ষেত্রে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।এসময় অতিথিগণ সভায় উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থীগণের বক্তব্য শোনেন এবং সেসকল বক্তব্য গুরুত্বের সংগে বিবেচনা করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা,জনাব আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তাগণ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT