1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

মান্দায় দূর্ধর্ষ ডাকাতি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁর মান্দায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার মান্দা সদর ইউপির সাহাপুর জংলিপাড়া গ্রামের আব্দুল মাজেদ কবিরাজের বাড়ীতে। আব্দুল মাজেদ কবিরাজ মৃত ওসমান আলীর ছেলে।

 

একই রাতে মান্দা উপজেলার সদর ইনডেক্স টেকনিক্যাল বিএম এন্ড জেনারেল কলেজের মালামাল চুুরির ঘটনা ঘটেছে।

 

জানাগেছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় আব্দুল মাজেদ কবিরাজের বাড়ীতে ডাকাত দল প্রবেশ করে তার বাক্সে থাকা নগদ প্রায় ১ কোটি টাকা ডাকাতি করে নিয়ে গেছে। টাকা হারানোর শোকে পাগলের মতো বিলাপ বকছেন তিনি।

 

তিনি জানান, আমার ৩৫ বছরের কবিরাজী করা উপার্জিত টাকা সম্পূন্ন বাক্সে জমা করে রেখেছিলাম। লেখাপড়া না জানায় টাকাগুলো ব্যাংকে জমা রাখিনি। ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকায় এই ঘটনা ঘটেছে।

 

 

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদি মাসুম বলেন, চুরি কিংবা ডাকাতির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT