1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

মানিকগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

রাতের আঁধারে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের (প্রতীক নৌকা) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেংরই গ্রামের বাসিন্দা মুদি দোকানদার আলমের বাড়ি অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের অভিযোৃগ, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো: নরুল ইসলাম নুরু ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের রাকিব হোসেন ফরহাদ এবং তাদের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থী মো: নরুল ইসলাম নুরুর দাবি, নৌকার প্রার্থী ও তার লোকজন নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছেন। এ ধরনের কোন কাজে আমি জড়িত নই বরং নৌকার প্রার্থী ও তার লোকজন আমাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন,আমি চাই একটি সুন্দর সুশৃংখল নির্বাচন। জনগণ যেন শান্তিপূর্নভাবে তাদের ভোট দিতে পারেন প্রশাসনের কাছে এটাই আমার প্রত্যাশা বলে তিনি জানান।

স্থানীয় লোকজন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে দুইটি মোটরসাইকেলে যোগে ৫ জন দুর্বৃত্ত ১ মিনিটের মধ্যে নবগ্রাম ইউনিয়নের নৌকার প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের বেংরই ১ নং ওয়ার্ডের বাসিন্দা আলম দোকানদারের বাড়িতে অবস্থিত নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এসময় তারা মুখোষ পড়া অবস্থায় ছিল বলে তাদের কে চিনতে পারেনি বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা মুদি দোকানদার রফিকুল আলম বলেন, সোমবার রাত দেড়টার দিকে দুটি মোটরসাইকেল নির্বাচনী ক্যাম্পের পাশে থামিয়ে ভাঙচুর করে চলে যান।আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের মাঠে টিকতে না পেরে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। ধারণা করছি, তারই অংশ হিসেবে তাদের লোকজন আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT