1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মাধবপুরে ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ১৯৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ১৯টি মাদক মামলার আসামী মাদক সম্্রাট আকবরকে (৫০) ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও সে একাধিকবার আটক হয়।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান- গ্রেফতারকৃত আলী আকবর মাধবপুর উপজেলায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১৯টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোররাতে সে পশ্চিম মাধবপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়।

থানার অফিসার ইনচার্জ কেেএম আজমিরুজ্জামান জানান-মাধবপুরকে মাদক মুক্ত করার জন্য বিশেষ অভিযান চলছে।তাকে গ্রেফতার অভিযানের একটি অংশ। এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT