1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

মাধবপুরের জগদীশপুর অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ে বিদ্যূৎবিল দিয়ে গ্রাহকদের ভোগান্তি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ২২০ বার পঠিত

হীরেশ ভট্রাচার্য্য হিরো ৷৷ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ে বিদ্যূৎবিল দিয়ে গ্রাহকদের ভোগান্তির শিকার হয়েছে,এই মর্মে ২৪ নভেম্বর রোববার গ্রাহকরা এজেন্টের অফিস ঘেরাও করে স্থানীয় চেয়ারম্যানসহ পল্লীবিদ্যূতের ডিজিএম বরাবরে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগে প্রকাশ, গত ৩/৪ মাস ধরে গ্রাহকদের বিদ্যূৎবিল রেখে বিদ্যূৎ অফিসে জমা না দিয়ে তালবাহানা করে।গ্রাহকদের পরবর্তী বিলগুলো বকেয়া সংযোক্ত হয়ে আসে। এ ব্যাপারে গ্রাহকরা এজেন্টের কাছে ধরনা দিলে তারা এর সমাধান করবে বলে আশ্বস্ত করে। কিন্তু পরবর্তী মাসে আবার একই অবস্থা।বিদ্যূৎ লাইন কাটার ভয়, বকেয়া বিলের কোন সুরাহা না হওয়ায় গ্রাহকরা পল্লীবিদ্যূতের ডিজিএম বরাবরে লিখিত অভিযোগ সহ অনুলিপি প্রেরণ করেছে বিভিন্ন দপ্তরে।

এ ব্যাপারে, অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে মুঠো ফোনে আলাপ কালে জানান, বিষয়টি স্পর্শকাতর, অচিরেই এর সমাধান হবে।

৭নং জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, আমি গ্রাহকদের আশ্বস্ত করে বলতে চাই যথাযথ কর্তৃপক্ষ এর আশু সমাধান না করলে আইন শৃংখলা বিঘ্নিত হতে পারে।

পল্লীবিদ্যূতের ডিজিএমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, গ্রাহকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পল্লীবিদ্যূতের পরিচালক মিজানুর রহমান চকদার বলেন, গ্রাহক যাতে হয়রানির শিকার না হয়,সে ব্যাপারে আমি সবার সাথে আলোচনা করে এর সঠিক সমাধান করার চেষ্টা করছি।

স্থানীয় গ্রাহকরা জানায়, আমাদের কি দোষ। পল্লীবিদ্যূতের মনোনিত ব্যাংকে বিল পরিশোধ করে আবার জরিমানা সহ বিল দিতে হবে কেন। আমরা এর সঠিক সমাধান চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT