1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

মনোনয়নপত্র জমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

স্বপন রবি দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৩ জন, জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ৫ জন, ইসলামী আন্দোলন ১ জন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ৪৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

এছাড়া সাধারণ সদস্য পদে ১৩টি ইউনিয়নে ৪৮৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন। ২ নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন। ৪ নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন। ৫ নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন। ৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন। ৭ নং করগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন। ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন। ৯ নং বাউশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন। ১০ নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫’জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন। ১১ নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন। ১২ নং কালিয়ারভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন। ১৩ নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।

এসময় শো-ডাউন ও মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT