1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

ভোটে হেরে ও থামছে না আলিম মেম্বারের দাপট, প্রতিপক্ষ্যের সমর্থকের উপর হামলা থানায় অভিযোগ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

 

রায়গঞ্জের ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ডের বহুল আলোচিত একজন মেম্বার নাম তার আব্দুল আলিম। চাঁদাবাজি, জমি দখল, হামলা,মামলা এমন কোন অভিযোগ বাদ নেই যেটি আলিমের বিরুদ্ধে হয় নাই। মেম্বার থাকাকালীন সময়ে তাকে নিয়ে পত্র পত্রিকা সহ বেশ কয়েকটি টিভি চ্যানলেও একাধিকবার নিউজ হয়েছে কিন্তু কিছুতেই দমানো যায়নি তাকে। অজানা খুঁটির জোরে বারে বারেই রেহাই পেয়ে গেছে আলিম মেম্বার। গত পহেলা নভেম্বর তার নিজ গ্রাম সরাইহাজীপুরের হাজী চাঁদ মোঃ খান আলীর পুত্র মোঃ আব্দুর রশিদ খান থানায় আলিম মেম্বার এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে সাংবাদিকের উপর হামলার কথাও উল্লেখ ছিল। এই হামলার প্রতিবাদে গত ২ রা নভেম্বর পশ্চিম লক্ষীকোলার হঠাৎ বাজারে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত হামলার কারন ছিল রশিদ খান ছিলেন আলিমের প্রতিপক্ষ্যের মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম শরিফের সমর্থক।

উক্ত রশিদ খানের অভিযোগের কোন সুরাহা না হতেই গত ১১ ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলিম মেম্বার শরিফুল ইসলাম শরিফের নিকট পরাজিত হয়। নির্বাচনে পরাজিত হবার পর থেকেই আরো বেপরোয়া হয়ে যায় আলিম মেম্বার। একের পর এক চলতে থাকে নব নির্বাচিত মেম্বার শরিফের সমর্থকদের উপর হুমকি ধামকি। এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর শরিফ মেম্বারের সমর্থক সরাইহাজীপুর গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র মোঃ হায়দার আলী খানের উপর হামলা হলে তিনি নিজে বাদী হয়ে আলিম মেম্বার সহ মোট চার জনের নামে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরনে জানা যায়, উপরোক্ত অভিযোগকারি হায়দার আলী খান ১৩ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় তাহার নিজ গ্রাম সরাইহাজীপুরস্থ জনৈক আবু তাহের এর দোকান ঘরের নিকট পৌঁছা মাত্র আলিম মেম্বার ও অভিযুক্ত অন্য তিনজন সহ আরো অজ্ঞাতনামা ৬/৭ জন তাহার পথরোধ করে এবং তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে তাহাতে বাধা প্রদান করিলে বিবাদীগণ তাহার উপর ক্ষিপ্ত হয়ে আলিমের হুকুমে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলা জখম করে। বাদীর ডাক চিৎকারে স্বাক্ষীগণ সহ আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ তাহাকে প্রাণে মারিয়া ফেলিবে মর্মে ভয়ভীতি দেখাইয়া দ্রুত চলিয়া যায়। বাদীর স্বাক্ষীগণকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা ঘটনার সত্যতা স্বীকার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT