1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ভিশন ২০৪১ অর্জনের লক্ষ নিয়ে একটি আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা চান বোরহান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পঠিত

স্টাফ রিপোটারঃ

দিন বদলের অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “ভিশন ২০৪১” অর্জনের লক্ষ নিয়ে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষে আসন্ন শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি বোরহান উদ্দীন। তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষে করে ২০০২ সাল হতে পলাশবাড়ী ফাজিল মাদরাসায় প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসাবে কর্মরত আছেন।

 

তিনি বলেন, আমার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৮৭ সালে কির্ত্তীপুর উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করার পর ছাত্রলীগে যোগদানের মধ্যদিয়ে রাজনীতিতে পদার্পণ করি। ১৯৮৭ হতে ১৯৮৯ সালে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। ১৯৯০ হতে ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হিসাবে ছিলাম। এবং সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০২ সালে প্রভাষক হিসাবে পলাশবাড়ী ফাজিল মাদরাসায় যোগদান করে এখনো কর্মরত আছি। এরপর থেকে এলাকায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দলীয় মিছিল মিটিং আলোচনা সভাসহ দলীয় সকল কর্মসূচিতে সরাসরি অংশ গ্রহন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছি।

 

বর্তমানে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ পেয়ে বাংলাদেশ অা’লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি। পাশাপাশি এ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসাবে সর্বস্তরের মানুষের সাথে সুখে-দুঃখে আপদে বিপদে মতবিনিময়, কুশল বিনিময় সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক জন সম্পৃক্তা গড়ে ওঠে। একারনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূখী সকল কর্মকান্ডের সুফল জনসাধারণের মাঝে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “ভিশন ২০৪১” অর্জনের লক্ষে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয়ের নিক নির্দেশনা মেনে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন বাসীর সহযাত্রী হিসাবে মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং দিন বদলের অভিযাত্রায় একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ নিয়ে আসন্ন শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক প্রত্যাশী বলে জানান শিরন্টি ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি ও প্রভাষক বোরহান উদ্দীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT