1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যর সাইকেলিং দল বেনাপোল দিয়ে প্রবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি ।

 

ভারত বাংলাদেশ বন্ধু প্রতীম মজুমদারের দেশ। এই উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভারতের সেনাবাহিনীর একটি সাইকেল র‌্যালি বাংলাদেশে এসেছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল আসে সেদেশের সেনাবাহীনির ২০ সদস্যর একটি প্রতিনিধি দল।

 

রোববার বেলা ১ টার সময় ভারতের ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যান এর নেতৃত্বে বাংলাদেশে প্রবেশ করলে নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

 

যশোর ৫৫ পদাতিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান বলেন, ভারত বাংলাদেশের বন্ধু প্রতীম রাষ্ট। আপনারা জানেন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এ উপলক্ষে ভারতের সাইকেলিং টিম বেনাপোল হয়ে বাংলাদেশে এসেছে। তারা আমাদের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। ভারতের আভিজাতিক এ টিম ইন্দো Ñ বাংলা যৌথ ভাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মেহেরপুর, চুয়াডাঙ্গা ভ্রমণ শেষে দর্শনা দিয়ে নিজ দেশে ফেরত যাবে।

এসময় ভারতের সেনাবহিনী সদস্যরা তাদের সাইকেল সহ বিভিন্ন উপকরণ নিয়ে আসে নোম্যান্সল্যান্ডে।

এসময় বেনাপোল নোম্যন্সল্যান্ডে সেনাবাহিনীর কর্মকর্তা , বিজিবির কর্মকর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT