1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ভাণ্ডারিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে সি সি ক্যামেরা স্থাপনের স্বিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

এম এফ এইচ রাজু

পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফহোসেন মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ভাণ্ডারিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে সি সি ক্যামেরা স্থাপনের স্বিদ্ধান্ত নেয়া হয়েছে৷

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান “মো. মিরাজুল ইসলামে” এর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রতিটি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে এ সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান “মো. মিরাজুল ইসলাম”

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ননী গোপাল রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকু রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না। উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার।

 

বক্তারা বলেন, এ সিসি ক্যামেরা স্থাপনে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT