1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধে হার্ডলাইনে যাচ্ছে সিসিক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

এম এ রশীদ সিলেট  থেকে:

 

উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে অভিযানে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

আগামী সোমবার (৮ নভেম্বর) থেকে নগরের সড়কে ব্যাটারিচালিত বাহন বন্ধে অভিযানে নামবে সিসিক।

সোমবার (১ নভেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ সিলেট নগরীতে ব্যাটারিচালিত বাহন বন্ধের নির্দেশ দেন। তবে সিলেট ট্রাফিক পুলিশ ও সিসিক নিয়মিত অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ করা সম্ভব হয়নি।

বরং দিন দিন এসব যানের সংখ্যা বেড়েই চলছে। তাই সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধের ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক।

সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT