1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিয়ের পূর্বেই কণ্যা সন্তান জন্ম দিলেন স্কুল পড়–য়া এক কিশোরী!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে বিয়ের পূর্বেই কণ্যা সন্তান জন্ম দিলেন এক স্কুল পড়–য়া কিশোরী। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। সন্তান জন্ম দেওয়া ওই কিশোরী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের বাসিন্দা।

 

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, স্থাণীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী (১৪) সঙ্গে ১ বছর পূর্বে একই এলাকার যুবক গুঞ্জুর আলী শিকদারের পুত্র বেল্লাল শিকদার (৪০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা এক সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে রূপ নেয়। একাধিকবার শারীরিক সম্পর্ক করার ফলে কিশোরী অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। বিষয়টি কিশোরীর পরিবার এতদিন গোপন রাখে। এরপর গতকাল (সোমবার) সকালে ওই কিশোরীর প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের পরে ওই হাসপাতালে বসেই কিশোরী একটি কণ্যা সন্তান জন্ম দেয়।

 

যা আজ (মঙ্গলবার) এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিষয়টি প্রকাশ পায়। পরে আমতলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

সন্তান জন্ম দেওয়া কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে একটি বড় ভূল করে ফেলছে। ওর অন্তঃসত্ত¡া হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিলো না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।

 

স্থাণীয় ইউপি সদস্য মোঃ ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফাতেমা শারমিন মুঠোফোনে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুল পড়–য়া ওই কিশোরী একটি কণ্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ্য আছে।

 

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সস্তান জন্ম দেওয়া কিশোরীর পরিবার যদি এ বিষয়ে লিখিত কোন অভিযোগ দাখিল করে তাহলে অভিযুক্তকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT