1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

বিয়ানীবাজারে ‘মেয়র পদে লড়তে চান আব্দুল কুদ্দুস টিটু’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

 

 

আব্দুল করিম বিয়ানীবাজার প্রতিনিধি ::

বিয়ানীবাজার পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস টিটু।

 

এ লক্ষ্যে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওজনপার্কের মমোস পার্ট হলে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার পৌরবাসীর আয়োজনে মেয়র পদপ্রার্থী আব্দুল কুদ্দুস টিটুর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমিউনিটি নেতা শামসুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আব্দুল মান্নান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল খালিক লালু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্দা আজিজুর রহমান সাবু, জালালাবাদ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বদরুল হোসেন খান, রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম, ময়নুল ইসলাম, মাহী উদ্দিন, শামসুল হক, আহমদ মোস্তফা বাবুল, ফখরুল ইসলাম দেলোয়ার, সায়কুল হক, আব্দুল হক মনিয়া, কয়সর আহমদ, ময়নুল হক, ফখর উদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, ছফর উদ্দিন লোদী, ফখরুল ইসলাম লনু মাষ্টার, শামীম আহমদ, আব্দুল আলীম, আব্দুল আহাদ, ছরওয়ার হোসেন, সুমন আহমদ, রুহল আহমদ, খলকুর রহমান, তাহের আহমদ, ফাহিম শাকিল অপু, আব্দুল কাদির লিপু প্রমুখ ।

 

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করা হয়।

 

সভায় উপস্থিত থাকার জন্য আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আব্দুল কুদ্দুস টিটু এবং আগামী পৌর নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এবি মিডয়ার ফাউন্ডার এন্ড সিইও রিজু মোহাম্মদ, আব্দুল হান্নান দুখু, এমাদ উদ্দিন, আব্দুল হামিদ বাবুল, জুনেদ আহমদ, ফখরুল ইসলাম বেলাল, জামাল আহমদ, রেজাউল আলম অপু, আহমদ কবির, মাসুদ আলম, সাজু আহমদ, বুদুল আহমদ, খালেদ আহমদ, আলী হাসান, আবু তালহা, হাসান আহমদ প্রমুখ ।

 

মতবিনিময় সভা পরিচালনা করেন হোসেন আহমদ। সভা শেষে রাতে সমবেত সুধীবৃন্দ আব্দুল কুদ্দুস টিটুর আয়োজনে এক নৈশভোজে মিলিত হন।

.

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT