1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বিয়ানীবাজারে নার্সের লাশ উদ্ধার, স্বামী আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

বি

 

আব্দুল করিম বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা নবনীতা দাসের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন তার ভাড়াটে বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নবনীতার স্বামীকে আটক করেছে পুলিশ।

 

বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটভিউ-কে নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবনীতা দাস বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি প্রেম করে তার এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। এ বিয়েতে দুই পরিবারেরই সম্মতি ছিলো না। বিয়ের পর থেকে স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

 

শুক্রবার রাত ৯টার দিকে নবনীতার দেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

 

ওসি হিল্লোল রায় জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এবং এটি হত্যা না আত্মহত্যা।

লাশ উদ্ধারের পর নবনীতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেন জানান ওসি হিল্লোল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT