1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বিষপানে ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ধামইরহাটে এক কিশোরের মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে বিষপানে ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু বরণ করেছে এক কিশোর। জানা গেছে, উপজেলার কাদিপুর গ্রামের বর্তমান উমার ইউপি সদস্য আজাদুল ইসলাম (কিনু) মেম্বারের ছেলে সিহাব (১৫) গত মাসের ২৭ তারিখে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও সিহাবের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসারত অবস্থায় হাসপাতালের বেডে ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১১ নভেম্বর দুপুর ১২টায় ঢাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, সিহাব উপজেলার চন্ডিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রণীর শিক্ষার্থী। অজ্ঞাত কারণে ওই দিন দুপুরে বিষপান করে। ১২ নভেম্বর সকাল ১১টায় সিহাবের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT