1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

বিশ্বনাথে ৩৯ কোটি টাকা বরাদ্দ পাওয়াতে নুনু মিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক সমিতি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্যে গত ১ ডিসেম্বর ৩৯ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা সরকারি বরাদ্দ পাওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার ১২ ডিসেম্বর দুপুরে উপজেলা ভবনের সামনে চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. গৌছ আলী, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়াসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT