1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিলাইছড়ি বাসীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান – নিখিল কুমার চাকমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি( রাঙ্গামাটি)প্রতিনিধি­ঃ-বিলাইছড়িবাসীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

আজ সোমবার পহেলা নভেম্বর একদিন সরকারি সফরে উপজেলার বিভিন্ন এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উন্নয়ন বোর্ডের এই চেয়ারম্যান।

 

তিনি উপজেলার বিভিন্ন এলাকা ধূপ্যাচর বৌদ্ধ বিহার,নিলাদ্রী রিসোর্ট, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,৷ রাইংখ্যং শাখা বন বিহার ও কেংড়াছড়ি বাজারের বিভিন্ন এলাকাসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।

 

এছাড়াও উপজেলার শীর্ষ কর্মকর্তা, জনপ্রতি নিধি, নেতা-কর্মী, ধর্মীয়গুরু ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের কাছ থেকে এলাকার সুবিধা- অসুবিধার কথা জানেন।

 

স্থানীয়রা জানান, বিলাইছড়ি উপজেলা একটি দূর্গম ও পশ্চাদপদ এলাকা হিসেবে, যোগাযোগ, শিক্ষা,সংস্কৃতি, ধর্ম ও অবকাঠামো উন্নয়নে সবদিক দিয়ে পিছিয়ে,এবং ভারত ও মায়ানমার দুই দেশের সীমানা। এই উপজেলায় নেই কোন একটিও কলেজ।

 

প্রধান অতিথি বলেন,বিলাইছড়ি হতে জুরাছড়ি, উপজেলা সদর হতে ৩ নং ফারুয়া ইউনিয়ন ও ফারুয়া ইউনিয়ন হতে বড়থলি ইউনিয়ন রাস্তা উন্নয়ন ও যোগাযোগের সুবিধা এবং আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে সংঘদানে অংশ গ্রহনে বিহার পাকাকরন ও সিঁড়ি নির্মাণসহ বেশ কিছু শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে আশ্বাস দেন।

 

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যাসহ আরো উপস্থিত ছিলেন তুষিত চাকমা ও মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমূখ।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT