1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত।

বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে দানোত্তম মহান কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে।

 

 

বিলাইছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর (রবিবার) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পি.এস.সি.জোন কমান্ডার,দীঘলছড়ি জোনের পক্ষে মেজর রাজু আহমেদ, উপ- অধিনায়ক দীঘলছড়ি জোন, বিলাইছড়ি রাঙ্গামাটি এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন স্বদ্ধর্মভান্ডারীক ড.প্রিয়দর্শী ভিক্ষু,যুগ্ম সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।

 

এছাড়াও, অন্যান্যদের মধ্যে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান, সহকারী কমিশনার শিবু দাশ, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম।

 

আলোচনা সভায় বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন সংঘতি লোক ভদন্ত বজিরা নন্দ মহাথের,পরমান্দ মহাথের,ধর্মান্দ মহাথের, জ্ঞানবংশ মহাথে, আর্য্যলঙ্কার মহাথের,দীপঙ্কর থের,অনুরুদ্ধ থেরো,দেব বংশ থেরো,বোধিশ্রী থেরো।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পূ্ন্ননন্দ থের,

স্বাগত বক্তব্য রাখেন, দেবতিষ্য ভিক্ষু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অংচাখই মার্মা সাধারণ সম্পাদক, পালবার লিং সেন্টার বাংলাদেশ।

 

সকালে বৌদ্ধ পূজা, সংঘদান,অষ্টপরিষ্কার দান এবং কল্পতরু দান নানাবিধ দান এবং বিকালে কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়।

 

হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে পালবার লিং সেন্টার বাংলাদেশ ও বিলাইছড়ি বাজার সার্জনীন বৌদ্ধ বিহারের দায়ক – দায়িকার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবমিত্র থের।

 

সন্ধ্যায় হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT