1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিলাইছড়ি উপজেলায় ৩ ইউনিয়নে ভোটগ্রহন আগামীকাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- বিলাইছড়ি উপজেলায় ৪ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে ভোটগ্রহণ আগামীকাল।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুস্থ নির্বাচন হওয়ার লক্ষ্যে সবকটি কেন্দ্রে সকল প্রকার প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায় যে, একদিন আগে দূর্গম ফারুয়া ইউনিয়ন ও দূর্গম এলাকায় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে বলে জানান। এবং সুস্থ নির্বাচন হওয়ার জন্য নিরাপত্তায় দায়িত্বে আইন- শৃঙ্খলা বাহিনী মাঠেই থাকবেন বলেও জানান।

৩ টি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান, ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৭৪ জন সাধারণ সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

৩ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা -১৯৩৩৭ জন।তারমধ্যে পুরুষ ১০১২৯ জন মহিলা ৯২০৮ জন।এরমধ্যে ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ৬৩০১ জনের মধ্যে মহিলা ২৯৭৬ জন, পুরুষ ৩৩২৫ জন ভোটার।

আর ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে ৪৭৩৫ জন, তারমধ্যে পুরুষ ২৩৭৭ জন, মহিলা ২৩৫৮ জন ভোটার।

এবং ৩ নং ফারুয়া ইউনিয়নে-৮৩০১ জন তারমধ্যে পুরুষ ভোটার ৪৪২৭ জন, ৩৮৭৪ মহিলা ভোটার ।

বিলাইছড়ি প্রতিনিধি।
১০/১১/২০২১ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT