1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের ১ টাকার বাজার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের ১ টাকার বাজার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে পাহাড়ের মানুষের কল্যাণে ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসী ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে ১ টাকার ভাসমান বাজার চালু করা হয়েছে।

রাঙ্গামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং বিলাইছড়ি সেনা জোন ৬ বীর -এর পরিচালনায় উপজেলা স্টোডিয়াম দীঘলছড়িতে ভাসমান এই ১ টাকার বাজার চালু করা হয়।

১৩ ডিসেম্বর সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান বাজার উদ্ধোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৪১৩ মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক বিলাইছড়ি জোন। এবং আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মাহির আশহাব আমিন ও ক্যাপ্টেন বিপুল কুমার সাহা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল),উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মার্মা এবং স্ব স্ব ওয়ার্ডের মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণ।

মোট ২০০ পরিবার সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া হত দরিদ্রদের মাঝে এ সুবিধা দেওয়া হয়েছে।

নিত্য পণ্যের মধ্যে ছিলো আতা,চাল,তৈল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যে মাত্র ১ টাকা দিয়ে ক্রেতারা কিনেছেন এবং শাড়ি, লুঙ্গি, থামি,চপলসহ ১১ প্রকার জিনিস বিনামূল্যে নিজের ইচ্ছে মত বেছে নিয়েছেন বিলাইছড়ি এলাকার বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া পাহাড়ি- বাঙালী সাধারণ মানুষ।

বিলাইছড়ি প্রতিনিধি।
১৩/১২/২০২১ইং।
সেল-০১৫৫৭০৮৮৬৩৩।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT