1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বিলাইছড়িতে কচুরিপানার জটের কারণে যান চলাচল ব্যাহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা ।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে কচুরিপানার জটের কারণে নৌ- পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে জেলেদের মাছ ধরা। যোগাযোগ ও চলাচলের অসুবিধায় পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণী – পেশার মানুষ।

প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে পানি বা নৌ- পথে কচুরিপানা বিলজুরে বুকজুরে রয়েছে।

 

 

বাতাসের কারণে কচুরিপানা গুলো নদীতে এদিক-সেদিক হেসে-হেলে ভেসে বেড়াচ্ছে। নৌ-পথে চলাচলে সবচেয়ে বিপাকে পড়েছেন আমতলী,কুতুব দিয়া ও কেরনছড়ি, শামুক ছড়ি,মেরাংছড়া, কেংড়াছড়ি ,বাজার এলাকা,ধূপ্যাচড় ও দীঘলছড়ি জনসাধারণ।

 

 

সবচেয়ে বিপাকে পড়েছেন ছোট-নৌকা দিয়ে বঁড়শি ও ফাঁসি জাল দিয়ে মাছ ধরে সাধারণ জেলেরা। বিপাকে পড়েছে কেস্কি জাল দিয়ে মাছ ধরে এমন জেলেসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্কুলগামী ছাত্র- ছাত্রীরাও। এতে তাদের আসা- যাওয়া করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।আরও চরম অসুবিধায় পড়েছেন বোট চালক, নৌকা চালক সহ চলাচলের প্রায় সকলে।আসা-যাওয়া করতে সময়ে প্রয়োজন হচ্ছে বেশি । ব্লক হয়ে গেছে কুতুবদিয়া কমিউনিটির ক্লিনিকের নদীপথ।

 

 

যার ফলে বিপাকে পড়েছেন আরও বিলাইছড়ি – কাপ্তাই, বিলাইছড়ি -রাঙ্গামাটির দূরপাল্লার নৌপথে যাত্রী ও বোট মালিকরা।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT